সোমবার রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা ও পুলিশ জেলার সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পর কমিশন মনে করছে, রাজ্যে বিধানসভা ভোট হওয়ার পরিবেশ রয়েছে।
সূত্রের খবর, বাংলার আইনশৃঙ্খলা খুব খারাপ, এমনও মনে করছে না কমিশন। এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় যে ৬০ লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে, সেই সব ভোটারের নথি যাচাই এবং নিষ্পত্তি সময়মতো হবে কিনা তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েই যাচ্ছে? কমিশনের মতে, বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় রয়েছে।











