আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে তিন নাবালককে নৃশংসভাবে খুন। চাঞ্চল্যকর সেই খুনের ঘটনায় তিন দোষীকে মৃত্যুদণ্ড দিল উত্তরপ্রদেশের আদালত। দোষীরা হল সলমন মালিক, বিলাল ও ইমরান ওরফে গুঙ্গা৷ পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। জামসেদ নামে এক ব্যক্তি রোজার পর ইফতার পার্টি রেখেছিলেন৷ সেই অনুষ্ঠানে সলমন মালিক, বিলাল ও ইমরান নামের ওই তিনজনকে আমন্ত্রণ জানাননি জামসেদ৷ এরপরেই জামসেদকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় বিলাল। ইফতার পার্টির পর জামসেদের নামে মেয়ে, ভাইজি ও পরিবারের আরও একটি নাবালককে অপহরণ করে বিলাল। তদন্তের পর পুলিশ জানতে পারে, তিন নাবালককে ধুতরী গ্রামের জঙ্গলে নিয়ে গিয়ে মাথায় ও বুকে গুলি করে খুন করা হয়৷ খুনের পর কোটওয়ালি নগর এলাকায় তিনটি মৃত দেহ ফেলে রেখে পালিয়ে যায় দোষীরা৷ তদন্তে নেমে তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ। তিন দোষীকেই এবার মৃত্যুদণ্ড দিল উত্তরপ্রদেশের আদালত।
Uttarpradesh: একসঙ্গে ৩ নাবালককে খুন, ৩ দোষীকে মৃত্যুদণ্ড দিল উত্তরপ্রদেশের আদালত
