দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ

প্রার্থী সম্পর্কে: দাপুটে বিজেপি নেতা। প্রাথমিক ভাবে বঙ্গ বিজেপির দায়িত্ব তিনি নেওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের উল্লেখযোগ্য উত্থান। ১৯৬৪ সালের ১ অগাস্ট তাঁর জন্ম পশ্চিম মেদিনীপুরের গোপিবল্লভপুরে। ১৯৮৪ সালে তিনি আরএসএস-এর প্রচারক হিসাবে যাত্রা শুরু করেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রচারক হিসাবে কাজ করেছে ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে তিনি কাজ শুরু করেন, ২০১৪ সালে। ২০১৫ সালে তিনি বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচিত হন।

এই আসনের প্রধান প্রতিদ্বন্দ্বীরা: প্রদীপ সরকার (তৃণমূল)

ভোটের রাজনীতিতে দিলীপ

ভোটের রাজনীতিতে নানারকম উত্থান-পতনের মধ্যে দিতে তাঁকে যেতে হয়েছে. ২০১৬ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করে তিনি জয় পেয়েছিলেন। পরাস্ত করেছিলেন খড়্গপুর সদর কেন্দ্রের প্রার্থী জ্ঞানসিং সোহনপালকে। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি লড়াই করেন মেদিনীপুর লোকসভা আসনে। সেখানে তিনি মানস ভুঁইয়াকে পরাস্ত করেন। ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি আবারও বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হন। ২০২১ সালের ভোটের ময়দানে তিনি লড়াই করেননি। ২০২৪ সালে তিনি লোকসভা নির্বাচনে লড়াই করলেও জয় পাননি। তাঁকে বিজেপি জাতীয় সহ-সভাপতি করে পরবর্তীতে।

প্রাতঃরাশে পাতে কী?

প্রাতঃরাশে পাতে কী?

ইডলি।

নেতার প্রিয় অভিনেতা?

নেতার প্রিয় অভিনেতা?

অমিতাভ বচ্চন, উত্তম কুমার।

নেতার প্রিয় গায়ক?

নেতার প্রিয় গায়ক?

কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়।

ভাষণের বাইরে পড়েন যাঁকে?

ভাষণের বাইরে পড়েন যাঁকে?

রবীন্দ্রনাথ ঠাকুর।

বিতর্কের নাম দিলীপ

দিলীপ ঘোষ মানেই মর্নিং ওয়াক। সাংবাদিকদের সকাল সকাল 'দিলীপ-বাণী' না শুনলে খবরের ভাঁড়ার পূর্ণ হয় না। তিনি বারংবার আলোচিত হয়েছে বিতর্কিত মন্তব্য করার জন্য। মমতা ব্যানার্জিকে নিয়ে করা তাঁর মন্তব্য, বা তৃণমূল সম্পর্কে বিভিন্ন সময়ে করা আক্রমনাত্মক কথা তাঁকে শিরোনামে এনেছে। শুধু তাই নয়, দীর্ঘদিন অবিবাহিত থাকার পর তাঁর বিয়ে নিয়েও সংবাদমাধ্যমে আলোচনা কম করেনি। সব মিলিয়ে বাংলা রাজনীতির বাজারে দিলীপ ও বিতর্ক বেস্ট ফ্রেন্ড।

এবারের ভোটের কৌশল

দিলীপ বলেছিলেন, এবারে গ্রহও কুপিত হয়েছে তৃণমূলের উপর। দিলীপের একাধিক কথায় উঠে এসেছে, তিনিও হিন্দু নির্যাতনের ইতিহাস নিয়ে ভোটের ময়দানে কথা বলবেন। সাংবাদিকদের সামনে তিনি ওয়াকফ থেকে সিএএ, সব নিয়ে তৃণমূলের অবস্থানকে আক্রমণ করেই তিনি এগোতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। এবার তিনি ফিরে গিয়েছেন তাঁর চেনা আসনে, পরিচিত বৃত্তে। তাই জেতার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

নেতা যখন ভবঘুরে

নেতা যখন ভবঘুরে..

আন্দামান, উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীর, ডুয়ার্স।

রঙচঙে নেতা

রঙচঙে নেতা

সাদা।

সবসময়ের সঙ্গী

সবসময়ের সঙ্গী

রুমাল।

  • নিজস্ব সংবাদদাতা

  • ৭ এপ্রিল ২০২৬ ১৭ : ৪৮