আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের তারকা হ্যারি ব্রুককে স্লেজ করলেন পাকিস্তানের উইকেট কিপার মহম্মদ রিজওয়ান।
ইংল্যান্ডের বাজবল ক্রিকেট বিশ্বে সমাদৃত। রাওয়ালপিণ্ডিতে শুরু হয়েছে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিনে পাকিস্তানের দুর্দান্ত স্পিন আক্রমণ খেলতে পারেননি ইংল্যান্ডের ব্যাটাররা। সাজিদ খান ও নোমান আলির স্পিন ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। লাঞ্চের সময়ে পাকিস্তানের রান ছিল ৫ উইকেটে ১১০। হ্যারি ব্রুক ব্যাট করার সময়ে উইকেটের পিছন থেকে রিজওয়ানকে বলতে শোনা গিয়েছে, ''নো মোর বাজবল।''
ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমে যায় ২৬৭ রানে। ইংরেজ ব্যাটারদের মধ্যে জ্যামি স্মিথ সর্বোচ্চ ৮৯ রান করেন। পাক স্পিনারদের মধ্যে সাজিদ খান ৬টি এবং নোমান আলি তিনটি উইকেট নিয়ে ধস নামান ইংল্যান্ডের ইনিংসে।
মুলতান টেস্টে হ্যারি ব্রুক ৩১০ রানের ইনিংস খেলেছিলান। তার সুবাদে ব্রুকও র্যাঙ্কিংয়ে উঠে আসেন। তৃতীয় টেস্টে ব্রুক অবশ্য ছন্দ ফিরে পাননি। মাত্র ৫ রানে ফিরে যান। তিনি যখন ক্রিজে, তখনই রিজওয়ানকে বলতে শোনা গিয়েছে, আর বাজবল চলবে না।












