আজকাল ওয়েবডেস্ক: বাড়ির অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া থাকবে না তা কি আর হয়! তাছাড়া ফুল ভালোবাসেন না এমন মানুষ বোধ হয় নেই। তবে ফ্ল্যাটবাড়িতে অনেক সময় রোদ্দুর কম আসে সেই জন্যে সব কাজ ঠিকমতো বেড়ে ওঠে না। সেক্ষেত্রে কোন ফুল গাছ লাগাবেন?
ছাদ বাগানে রাখুন রঙ বেরঙের পিটুনিয়া। যদিও এই ফুলের মরশুম প্রায় শেষ। তবে বসন্ত পর্যন্ত থাকে। অনেক রঙের হয় এগুলো। সাদা, লাল, গোলাপি, বেগুনি, বাই কালারও আছে।
হ্যাঙ্গিং ফুশিয়া লাগাতে পারেন। এগুলো উজ্জ্বল লাল, গোলাপি ও পার্পেল রঙের হয়। বাগানে এই ফুল থাকা মানেই মন ভাল হবে নিমেষে।
এই বসন্তে উজ্জ্বল বেগুনি রং এর লোবেলিয়া আপনার ছাদ বাগানে যোগ করবে অন্য মাত্রা। অবসরে বারান্দায় দাঁড়িয়ে চায়ে চুমুক দিতে দিতে আপনি পৌঁছে যাবেন প্রকৃতির কাছাকাছি।
খুব কম পরিচর্যায় প্যানজিও খুব ভাল। ছোট্ট গাছ কিন্তু ফুলে ভরা। নিয়ম করে একটু জল আর সার দিলেই হবে। এগুলো সলিড রং , বাই কালারও হয়।
এছাড়া বিভিন্ন ইনডোর প্ল্যান্ট তো আছেই। সাজানো ছাদবাগানে বসে আপনি সকালবেলা প্রাণায়াম করুন। আপনার মানসিক চাপ কমবে। হাউসপার্টিতে বাড়িতে বন্ধু কিংবা অতিথিরা আসলে সকলে আপনার সৃজনশীলতার প্রশংসা করবে।