'পিয়া রে পিয়া রে কাঁদে মন কাঁদে রে...'বাংলা গানের জগতে ঝড় তুলেছিল 'চিরদিনই তুমি যে আমার' ছবির গানটি। তালিকায় 'প্রেম কি বুঝিনি', 'মন মানে না' সহ আরও অনেক গান। যা শুধু বাংলা চলচ্চিত্র জগতের হিটলিস্টেই জায়গা পায়নি, শ্রোতাদের মন ছুঁয়ে গিয়েছিল। যার গায়কীতে এই গানগুলো জীবন্ত হয়ে উঠেছিল তিনি জুবিন গর্গ।
2
8
বলিউড থেকে বাংলা, সবর্ত্র বিচরণ ছিল অসমের এই গায়কের। শুক্রবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন প্রতিভাবান গায়ক।
3
8
এক সময়ে একের পর হিট গান। যুব সমাজের মনে আগুন জ্বেলেছিল জুবিনের হৃদয়স্পর্শী কন্ঠ। তারপর কোথায় যেন হারিয়ে গেলেন তিনি। বেশ কয়েক বছর ধরে তাঁর সঙ্গে তৈরি হয় ইন্ডাস্ট্রির দূরত্ব।
4
8
শোনা যায়, বলিউড-টলিউডের স্বনামধন্য অসমী গায়ক আড়ালে চলে যান। আসলে বিতর্ক তাঁকে কখনও পিছু ছাড়েনি। কখনও জুবিনের বিরুদ্ধে নেশার ঘোরে মঞ্চে উঠে বেসামাল হওয়ার অভিযোগ ওঠে। আবার কখনও ধর্মীয় মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন গায়ক। কেরিয়ার মধ্যগগনে থাকাকালীনও বিতর্কের কেন্দ্রে চর্চায় ছিলেন তিনি।
5
8
যে অসম থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল, বিতর্কের জেরে সে রাজ্যের মঞ্চেই চূড়ান্ত অপমানিত হয়েছিলেন জুবিন গর্গ। শোনা যায়, এক অনুষ্ঠান চলাকালীন ক্ষোভে মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময় উদ্যোক্তাদের গালিগালাজ করে বড় বিতর্ক তৈরি করলেন গায়ক স্বয়ং। গোটা ঘটনাটাই ধরা পড়েছিল লাইভ টেলিভিশনে।
6
8
চলতি বছরে জুবিন গর্গের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি অনুষ্ঠানের মঞ্চে তিনি পিয়া রে গানটি গাইছেন। কিন্তু তিনি এতটাই বেসামাল অবস্থায় ছিলেন যে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না।
7
8
দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন-এর বিরুদ্ধে অপমানজনক উক্তি করেছেন জুবিন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সেরাজ্যের বিজেপি। ভারতরত্ন এবং পদ্ম সম্মান ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় জুবিনের নতুন গান ‘পলিটিক্স না করিব বন্ধু’৷ এরপরই জুবিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অসম বিজেপি কিষাণ মোর্চার সহ সভাপতি৷
8
8
এত বিতর্ক, কেরিয়ারে টানাপোড়েন সত্ত্বেও জুবিন গর্গের হৃদয়ছোঁয়া আধুনিক গান, ফিউশন ট্র্যাক হোক কিংবা প্রাণভরানো বিহুর আবেগে বার বার ভেসেছেন শ্রোতারা। তিনি থেকে যাবেন আজীবন...।