জি বাংলা নিয়ে আসছে তাদের প্রতীক্ষিত মহালয়া বিশেষ অনুষ্ঠান ‘জাগো মা জাগো দুর্গা’, যা সম্প্রচারিত হবে ২১শে সেপ্টেম্বর ভোর ৫টায়। এবারের থিম মা দুর্গার ‘সংহারকারী রূপে’—যেখানে দেবীকে দেখা যাবে দমনপীড়িত নারীদের অন্যায় থেকে রক্ষা এবং অজ্ঞতার অন্ধকার দূর করতে। দেবতাদের সুরক্ষায় অহঙ্কারকে নাশ করবেন তিনি। আকর্ষণীয় ভিজ্যুয়াল, হৃদয়গ্রাহী বর্ণনা এবং সুন্দর পরিবেশনার মাধ্যমে এবারের মহালয়া এক আধ্যাত্মিক অভিজ্ঞতা উপহার দেবে দর্শকদের।
2
9
দুর্গা রূপে দেখা দেবেন শ্বেতা ভট্টাচার্য। হাতে ত্রিশূল নিয়ে দেবীর সাজে তাক লাগিয়েছেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা।