১৬৫৮ টি হীরে, আজও সকলের নজর কাড়ছে এই অবাক করা কেটলি
সুমিত চক্রবর্তী
কলকাতা
৬ মার্চ ২০২৫ ১৮ : ৩০
দামী চায়ের পাতা বাজারে অনেক পাওয়া যায়। এমনকি সেই চায়ের পাতার দাম ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে এই চায়ের কেটলির কাছে সকলেই হার মানেন।
২০১৬ সাল থেকে এই চায়ের কেটলিটি সবথেকে দামী হিসাবে নতুন রেকর্ড তৈরি করেছে। লন্ডনের মাটিতে রয়েছে এই হীরের কেটলি। এখানে রয়েছে ইটালির হীরে।
তবে শুধু হীরে নয়, এই কেটলিতে রয়েছে সোনা এবং রূপো। পাশাপাশি ১৬৫৮ টি হীরে রয়েছে এখানে। রয়েছে আরও চমক। এখানে রয়েছে ৩৮৬ টি রুবি।
গোটা কেটলিটি অতি যত্ন সহকারে তৈরি করা হয়েছে। এটি ইতিমধ্যে গিনিস বুক অফ রেকর্ডসে উঠে গিয়েছে।
এর বাজারের দাম শুনলে সকলে চমকে উঠবেন। এর দাম মার্কিন ডলারের হিসাবে ৩০ লক্ষ। যদি এটিকে ভারতীয় টাকায় নিয়ে আসেন তাহলে তা হবে ২৫ কোটি টাকা।
একে দেখা সহজ নয়। একে দেখতে হলে আগে থেকে সময় চেয়ে নিতে হয়। একে দেখতে হলে একেবারে একা যেতে হয়। কোনও জিনিস সঙ্গে রাখলে হবে না।
লন্ডনে এক ব্যক্তির নিজস্ব একটি জাদুঘর রয়েছে। সেখানে গেলেই দেখা মিলতে পারে এই বিরল চায়ের কেটলির।
তবে মজার কথা হল এটিতে করে কেউ কখনও চা পান করেননি। শুধু বাইরে থেকেই দেখেই ক্ষান্ত হতে হয়েছে।