Wrestling: কুস্তিতে কেন আশানুরূপ ফল হল না অলিম্পিকে? জেনে নিন কারণগুলি

রজত বোস
১৪ আগস্ট ২০২৪ ০০ : ০০
১. কুস্তিতে আশানুরূপ ফল হয়নি। একটাই ব্রোঞ্জ এসেছে। ফোগাতের ভাগ্য এখনও ঝুলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। এই পরিস্থিতিতে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান সঞ্জয় সিং জানিয়েছেন, কুস্তিগিরদের আন্দোলনের জন্যই প্রস্তুতিতে বিঘ্ন ঘটিয়েছে।
২. ভারত ছয় জন কুস্তিগির পাঠিয়েছিল অলিম্পিকে। পদক পান একমাত্র অমন শেহরাওয়াত। ফোগাতের ভাগ্য ঝুলছে।
৩. সঞ্জয় সিংয়ের কথায়, ‘১৪–১৫ মাস ধরে কুস্তিগিররা আন্দোলন করেছে। ফলে ভাল করে প্রস্তুতি নেওয়া যায়নি। এটাই কারণ ভাল ফল না হওয়ার’।
৪. কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের পরিবর্তে চেয়ারে বসেছেন সঞ্জয় সিং। তাঁর কথায় বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা।
৫. এখন দেখার কুস্তিগিররা কী বলেন? একে তো ভিনেশ ফোগাতের মামলায় রায়দান স্থগিত রয়েছে। তার মধ্যে এই মন্তব্য আগুনে ঘি না ঢেলে দেয়।