আজকাল ওয়েবডেস্ক: ফেব্রুয়ারি ও মার্চ মাস এমন একটা সময় যখন আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়। বিশেষ করে রাত এবং ভোরের দিকে ঠান্ডা আর দুপুরের দিকে গরম পড়ে। তাই ফ্যাশন এবং পোশাকের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা দরকার।
2
8
উজ্জ্বল রং: এক দিকে শীতের শেষ অন্যদিকে গ্রীষ্মের শুরু, এই সময় জামাকাপড়ে নীলাভ রং কিছুটা এড়িয়ে উজ্জ্বল রঙের পোশাকের দিকে ঝুঁকতে পারেন। হলুদ, কমলা, সবুজ ইত্যাদি রং এই সময় বেশ ট্রেন্ডি লাগে। এই রংগুলো পোশাককে প্রাণবন্ত লুক দেয়।
3
8
ফ্লোরাল প্রিন্ট: ফ্লোরাল প্রিন্টের পোশাক এই সময় খুব চলে। ফুল, পাতা, লতাপাতা ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্লোরাল প্রিন্ট পোশাককে আরও আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে সুতির কাপড়ে এই ধরনের প্রিন্ট বেশ জনপ্রিয়।
4
8
স্ট্রাইপস: স্ট্রাইপসের পোশাক এখন ফ্যাশনে আছে। বিভিন্ন রঙের এবং আকারের স্ট্রাইপ আপনার পোশাককে একই সঙ্গে ক্যাজুয়াল এবং ফরমাল লুক দিতে পারে। ফলে পার্টি হোক বা অফিস, দু’জায়গাতেই পরতে পারবেন এমন পোশাক।
5
8
ডেনিম: ডেনিম জ্যাকেট বা শার্ট এই সময় খুব ভাল চলে। বিশেষ করে সন্ধ্যার দিকে ক্যাজুয়াল লুকের জন্য খুবই আরামদায়ক এবং স্টাইলিশ। ডেনিম সাধারণত সব ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যায়।
6
8
শাড়ি: বসন্তে বাঙালির উৎসবের শেষ নেই। আর অনুষ্ঠানে যাওয়ার সময় ভরসা রাখতে পারেন বিভিন্ন ধরনের শাড়িতে। কটন, সিল্ক, লিনেন ইত্যাদি এই সময় পরা যেতে পারে। শাড়ি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক, যা সবসময়ই ফ্যাশনে থাকে।
7
8
আরামদায়ক জুতো: এই সময় হালকা এবং আরামদায়ক জুতো, যেমন - স্যান্ডেল, ফ্লিপ-ফ্লপ, স্নিকার্স, ইত্যাদি পরা ভাল। এগুলো গরমে পা কে আরাম দেয়।
8
8
সানগ্লাস: রোদ থেকে চোখকে বাঁচাতে সানগ্লাস পরা প্রয়োজন। শুধু ফ্যাশনের জন্য নয়, চোখের স্বাস্থ্যের জন্যও জরুরি সানগ্লাস।