পাক-আফগান সীমান্তে আপাতত চলছে যুদ্ধবিরতি, কিন্তু কে আগে অনুরোধে করেছিল?
রাজিত দাস
New Delhi
১৭ অক্টোবর ২০২৫ ০০ : ০০
কয়েকদিন ধরে সীমান্ত সংঘর্ষের পর, আফগানিস্তান ও পাকিস্তান ৪৮ ঘন্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায়।
যুদ্ধবিরতি ঘোষণার আগে, পাকিস্তান কাবুলে "নির্ভুল হামলা" চালানোর দাবি করেছিল।
যুদ্ধবিরতি নিয়ে একটি প্রশ্ন উঠেছিল যে, কে প্রথম শান্তির প্রস্তাব দেবে? উভয় পক্ষ দাবি করেছে যে, প্রতিপক্ষ প্রথমে এই যুদ্ধবিরতি চেয়েছিল।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে যে, দুই দেশ ৪৮ ঘন্টার জন্য "অস্থায়ী যুদ্ধবিরতি" বাস্তবায়ন করবে।
আফগান তালিবানের জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে পাকিস্তানিদের জেদের জেরে এই যুদ্ধবিরতি হয়েছে।
তবে যেই আগে দাবি করুক না কেন গত দু'দিনে এখনও পর্যন্ত আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত আর কোনও সংঘর্ষ হয়নি।