জন্মদিনে ফিরল পুরনো প্রেম? তুঙ্গে সঙ্গীতা-সলমনের ‘রিইউনিয়ন’ জল্পনা!
রাহুল মজুমদার
১০ জুলাই ২০২৫ ০০ : ০০
আটের দশকের অভিনেত্রী সঙ্গীতা বিজলানি পা দিলেন ৬৫-তে। কিন্তু চেহারায়-স্টাইলিংয়ে যেন বয়স শুধুই একটা সংখ্যা!
জন্মদিনের পার্টিতে ঝলমলে সোনালি স্কার্ট আর ডিপ-নেক হোয়াইট টপে নজর কাড়লেন একেবারে বলিউডি কায়দায়।
তবে সবচেয়ে বেশি চমক তো দিলেন অতিথির তালিকা! পার্টিতে হাজির প্রাক্তন প্রেমিক সলমন খান—যাঁর সঙ্গে তাঁর এককালে বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল!
এদিনের কেক কাটার মুহূর্তে সঙ্গীতা শুধু বন্ধুদের নয়, মিডিয়াকেও পাশে রেখেছিলেন।
চমকে দেন আরেক ৮০’র ডিভা মীনাক্ষী শেশাদ্রী, যিনি কালো পোশাকে নজর কাড়েন।
পার্টিতে দেখা যায় রণবীর সিংয়ের মা-বাবাকেও।
জন্মদিন শেষে সলমন খান যখন বেরোচ্ছেন, তখন তাঁকে ঘিরে ধরে পাপারাজ্জিদের ঝড়!
তবে প্রশ্ন একটাই—এই জন্মদিন কি পুরনো সম্পর্কের কোনও নরম স্মৃতি ফিরিয়ে আনল? না কি শুধু বন্ধুত্বই রয়ে গেল?