তিনি শ্রেষ্ঠা আইয়ার। সোশ্যাল মিডিয়ায় তিনি খুব সক্রিয়। তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যাও প্রচুর। তাঁর দাদার একনিষ্ঠ সাপোর্টারও বটে। বিনোদন জগতে তাঁর জনপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে।
2
8
শ্রেষ্ঠার দাদা শ্রেয়স আইয়ার। এবার যিনি একটুর জন্য স্বপ্ন ছুঁতে পারেননি। ফাইনালে বিরাট কোহলির দলের কাছে হার মানতে হয়েছে শ্রেয়সের পাঞ্জাবকে।
3
8
দাদার খেলা থাকলে বোনকে গ্যালারিতে দেখা যায়। শ্রেয়সের জন্য গলা ফাটান তিনি। আইপিএলের ম্যাচই হোক বা জাতীয় দলের খেলা, শ্রেয়সের খেলা থাকলেই অবধারিত ভাবে গ্যালারিতে দেখা যাবে শ্রেষ্ঠাকে।
4
8
'সরকারি বাচ্চা' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ শ্রেষ্ঠার। পেশাদার কোরিওগ্রাফার তিনি। তবে তাঁর দক্ষতা ও প্রতিভার জন্য ছবিতে তাৎপর্যপূর্ণ একটা রোল পেয়েছেন। 'এগ্রিমেন্ট কর লে', এই আইটেম সংয়ে দেখা গিয়েছে শ্রেয়সের বোনকে।
5
8
'সরকারি বাচ্চা' ছবির নির্মাতারা একটি আইটেম ড্যান্স ছবিতে রাখতে চেয়েছিলেন। তার মধ্যে থাকবে উত্তর প্রদেশের ছোঁয়া। শ্রেষ্ঠাকে নির্বাচন করার আগে একাধিক অডিশন হয়েছিল।
6
8
এক সাক্ষাৎকারে শ্রেষ্ঠাকে বলতে শোনা গিয়েছিল, কেরিয়ার নিয়ে তিনি তাঁর ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেন। এই আইটেম সংয়ে পারফর্ম করার আগে তিনি শ্রেয়সের সঙ্গে আলোচনা করেন।
7
8
২০২৪ সালে মুম্বইয়ের একটি নাটকের দলে অভিনয় করেন শ্রেষ্ঠা। সেই নাটকের নাম ছিল ‘অভিজ্ঞান শকুন্তলম’। শকুন্তলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শ্রেষ্ঠাকে।
8
8
শ্রেষ্ঠা আইয়ারের এই পরিক্রমা রীতিমতো অনুপ্রেরণা জোগানোর মতোই। তাঁর প্রতিভা, আত্মবিশ্বাস এবং ভাই শ্রেয়সের সমর্থনে বিনোদন জগতে সাফল্য অর্জন করছেন শ্রেষ্ঠা।