ফেব্রুয়ারিতেই ঘোর বর্ষার আমেজ দক্ষিণবঙ্গে। এক, দু'দিন নয়, একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা জেলায় জেলায়। বুধবার থেকে টানা রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতাও।
2
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও দু'-চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
3
8
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আগামী সাতদিন কুয়াশার দাপট থাকবে না।
4
8
চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
5
8
আগামী বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
8
শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
8
বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবংঝঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
8
8
অন্যদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে আজ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।