দেশের প্রথম সারির এই ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিটে সুদের হারে বড় বদল, সুবিধা পাবেন সিনিয়র সিটিজেনরা
সুমিত চক্রবর্তী
কলকাতা
৩০ জুলাই ২০২৫ ১৮ : ৩০
আরবিআই তাদের রেপো রেট কমিয়ে দেওয়ার পরই দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের সুদের হারে পরিবর্তন করেছে। সেখানে বাড়তি সুবিধা পাচ্ছেন সিনিয়র সিটিজেনরা।
এইচডিএফসি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৬.৬ শতাংশ হারে সুদ দেবে। এর সময় রয়েছে ১৮ থেকে ২১ মাস। এখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ সুদ।
আইসিআইসিআই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৬.৬ শতাংশ হারে সুদ দেবে। এর সময় রয়েছে ২ থেকে ১০ বছর। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ সুদ।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৬.৬ শতাংশ হারে সুদ দেবে। এর সময় রয়েছে ৪৪৪ দিন। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ সুদ।
ফেডেরাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৬.৭ শতাংশ হারে সুদ দেবে। এর সময় রয়েছে ৪৪৪ দিন। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২ শতাংশ সুদ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে ৬.৪৫ শতাংশ হারে সুদ দেবে। সময় রয়েছে ২ থেকে ৩ বছর। সিনিয়র সিটিজেনরা পাবেন অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট।
ব্যাঙ্ক অফ বারোদা ফিক্সড ডিপোজিটে ৬.৬ শতাংশ হারে সুদ দেবে। সময় রয়েছে ৪৪৪ দিন। সিনিয়র সিটিজেনরা পাবেন ০.৫০ শতাংশ বেশি।
ফিক্সড ডিপোজিট মানেই সেখান থেকে আপনি ভাল টাকা সুদ হিসেবে পেতে পারেন। সেখানে থাকছে ব্যাঙ্কের সুরক্ষার ভরসা।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।