সোনার দাম আরও কমল, জেনে নিন কলকাতায় হলুদ ধাতুর দর
রজত বোস
২১ অক্টোবর ২০২৫ ০০ : ০০
সোনার দাম সামান্য একটু কমল। ধনতেরাসে দাম একটু কমলেও তা মধ্যবিত্তের নাগালের বাইরে।
মঙ্গলবার ২১ অক্টোবর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ২২ হাজার ৪০০ টাকা। যদিও সোমবারের থেকে দাম সামান্য কমেছে।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম ১,২৮,৭৫০ টাকা। গত দিনের থেকে সামান্য কমেছে দাম।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম মঙ্গলবার ১,২৮,১০০ টকা। যা সোমবারের থেকে সামান্য কম।
রুপোর দাম দেড় লক্ষ ছাড়িয়েছে। ১ কেজি খুচরো রুপোর দাম ১ লক্ষ ৬৫ হাজার ৯০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা।
দেশের অন্যান্য শহরেও সোনার দাম আকাশছোঁয়া।