বিয়ের মরশুম আসতেই সোনার দামে বড় বদল, কলকাতায় হলুদ ধাতুর দর জেনে নিন এখনই
রজত বোস
২০ নভেম্বর ২০২৫ ০৩ : ১৪
সোনার দাম ফের কিছুটা বাড়ল। মাঝে একদিন কমলেও ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম।
বৃহস্পতিবার ২০ নভেম্বর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,১৮,০৫০ টাকা। যা গতদিনের চেয়ে প্রায় দেড় হাজার টাকা বেশি।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম বৃহস্পতিবার কলকাতায় ১,২৪,২০০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম বৃহস্পতিবার ১,২৩,৬০০ টাকা।
রুপোর দাম বেশ খানিকটা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ১,৫৬,৯০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম বৃহস্পতিবার কলকাতায় ১,৫৬,৮০০ টাকা।
চেন্নাই, মুম্বই, দিল্লির মতো বড় শহরেও হলুদ ধাতুর দাম এক লক্ষের উপরে।