সোনার দামে এত বদল! জানুন কলকাতায় হলুদ ধাতুর দর
রজত বোস
১৪ নভেম্বর ২০২৫ ০৬ : ৩১
সোনার দাম গত দু’দিনে একই থাকল। বাড়েনি। তবে যা দাম রয়েছে তাও মধ্যবিত্তের নাগালের বাইরেই।
শুক্রবার ১৪ নভেম্বর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,১৮,৫০০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম শুক্রবার ১,২৪,৭০০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম হয়েছে ১,২৪,১০০ টাকা।
রুপোর দামেও গত দু’দিনে বদল হয়নি। তবে দাম বেশ চড়াই রয়েছে। শুক্রবার ১ কেজি খুচরো রুপোর দাম ১,৫৭,৪০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম শুক্রবার ১,৫৭,৩০০ টাকা।
দেশের অন্যান্য শহরেও সোনার দাম এক লক্ষের উপরেই রয়েছে।