সংবাদসংস্থা মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। একাধিক হিট ছবি রয়েছে দিয়ার ঝুলিতে। বর্তমানে বাছাই করা সিনেমা-সিরিজেই কাজ করেন।
2
8
রোমান্টিক নায়িকা হিসেবেই পর্দায় তাঁকে দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু, ২০১৯-এর সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'কাফির' সিরিজে 'শাহনাজ পরভিন'-এর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন।
3
8
এক পাকিস্তানি মহিলার ভূমিকায় সাবলীল অভিনয় আরও একবার দক্ষ অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন দিয়া মির্জা। ভুলবশত এক পাক মহিলার বর্ডার পার করে ভারতে ঢুকে পরার ঘটনার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে সিরিজটি।
4
8
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই সিরিজের শুটিংয়ের সময় ভয়াবহ এক অভিজ্ঞতা ভাগ করেছেন অভিনেত্রী। সিরিজের শ্লীলতাহানির দৃশ্যে অভিনয় করতে প্রচণ্ড বেগ পেতে হয়েছিল। জানান, ভয়ে-আতঙ্কে শরীর কাঁপছিল তাঁর। ফ্লোরে বমিও করেন অভিনেত্রী।
5
8
দিয়া বলেন, "আমার মনে আছে যখন শ্লীলতাহানির দৃশ্যের শুটিং চলছিল সেটা কতটা কঠিন ছিল। শট দেওয়ার পর আমার সারা শরীর কাঁপছিল। এতটাই অস্বস্তি হচ্ছিল যে বমি করে ফেলেছিলাম। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। ওই মুহূর্তটা কতটা কঠিন সেটা কাউকে বলে বোঝানো অসম্ভব।"
6
8
অভিনেত্রী কথায়, "আমি মনে করি একজন অভিনেতা-অভিনেত্রীর কাছে চরিত্রটা প্রধান গুরুত্ব। সিনেমার পর্দায় চরিত্রকে জীবন্ত করে তোলাই মূল লক্ষ্য। তাই যখন যে দৃশ্যের শট দেওয়ার জন্য তৈরি হই তখন নিজেকে সেটার মধ্যে সম্পূর্ণ প্রস্তুত করতে হয়।"
7
8
তিনি আরও বলেন, "বাস্তবে মা হওয়ার আগে এই চরিত্রে অভিনয় করার সময়ই আমি যেন প্রকৃত পক্ষেই মা হয়ে উঠেছিলাম। কারণ, অভিনয় করার সময় মাতৃত্বের বিভিন্ন পর্যায় অতিক্রম করছিলাম। মাতৃসুলভ মনোভাব তৈরি হয়ে গিয়েছিল।"
8
8
দিয়া মির্জার মতে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে চরিত্রটাকে পর্দায় বাস্তবায়িত করে তোলাটাই তাঁর কাজ। সেই জন্য হাজার সমস্যা সত্ত্বেও নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছেন।