আজকাল ওয়েবডেস্ক: আজ ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার। পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের শুক্ল তৃতীয়া তিথি। আজ চন্দ্র সারাদিন মিথুন রাশিতে গোচর করবে। । এদিন সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের প্রভাব থাকবে। এছাড়াও থাকছে উত্তর আর্দ্রা নক্ষত্র ও পুনর্বাসু নক্ষত্রের প্রভাবও। আর এই সমস্ত শুভ যোগের প্রভাবে বৃহস্পতিবার সৌভাগ্যের দরজা খুলবে কয়েকটি রাশির।
2
13
মেষঃ কাজের ব্যস্ততা বাড়বে। কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন। অফিসে কাজের প্রশংসা পেতে পারেন। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে।
3
13
বৃষ- আজ জীবনের অনেক জটিল সমস্যার সমাধান খুঁজে পাবেন। বিদেশ যাওয়ার স্বপ্নপূরণ হতে পারে। নিজের ভুল আচরণের কারণে বিবাদে জড়াতে পারেন।
4
13
মিথুন- আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের নতুন কোনও কাজ শুরু করতে পারেন। যতই শত্রুরা বাধা তৈরির চেষ্টা করুক কোনও লাভ হবে না। নিজের বুদ্ধি ও সাহসের জেরে সব সমস্যা পেরিয়ে যাবেন।
5
13
কর্কট- অনেক অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কারণ আপনার সিদ্ধান্তের জন্য পরিবার বিপদে পড়তে পারে। কাজ নিয়ে বাইরের কারওর সঙ্গে খুব বেশি আলোচনা না করাই শ্রেয়।
6
13
সিংহ- অবিবাহিতরা নতুন কোনও সম্পর্কে জড়াতে পারেন। বিলাসিতায় অতিরিক্ত খরচ করলে পকেটে টান পড়তে পারে। কর্মক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
7
13
কন্যা- কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থসুখ আসতে চলেছে। আজ কেরিয়ার সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন।
8
13
তুলা- আজ তুলা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় থাকবে। কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
9
13
বৃশ্চিক- আজ ব্যবসায়ীদের জন্য শুভ দিন। চাকুরীজীবীদের কর্মক্ষেত্রে শত্রু বাড়তে পারে। তাই যে কোনও সিদ্ধান্ত বুঝেশুনে নিন। শরীর নিয়ে অবহেলা করবেন না।
10
13
ধনু- প্রিয়জনের সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষেরা সাফল্যের সুযোগ পাবেন।
11
13
মকর- আজ মকর রাশির জাতক-জাতিকারা বড় কোনও সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। পরিবারের সদস্যের সঙ্গে ভাল সময় কাটাবেন। সামাজিক কাজে সকলের মন জয় করবেন।
12
13
কুম্ভ- আজ আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। যে কোনও কাজ বিচক্ষণতার সঙ্গে করলে লাভ পাবেন। প্রভাবশালী কোনও ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন।
13
13
মীন- পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই কোনও রকম শারীরিক সমস্যায় প্রথম থেকেই সতর্ক হন। নিজের আচরণে সংযম রাখুন। তাড়াহুড়ায় আর্থিক লেনদেন করবেন না।