সন্তান হবে কোটিপতি, বিনিয়োগ করতে হবে....
সুমিত চক্রবর্তী
কলকাতা
৩০ মে ২০২৫ ১৮ : ৩০
নিজের সন্তানের ভবিষ্যত নিয়ে যদি আগে থেকে ভাবতে পারেন তাহলে সে অনেকটা সুখে থাকবে। এখানে আপনাকে একবারই বিনিয়োগ করতে হবে।
নিজের সন্তানের ১৮ তম জন্মদিনে তাকে দিন মিউচুয়াল ফান্ডের উপহার। এই উপহার তার ভবিষ্যতের পাশাপাশি তার অবসরকেও নিশ্চিত করবে।
যদি নিজের সন্তানের ১৮ তম জন্মদিনে তার নাম একবারে ৩ লাখ টাকার মিউচুয়াল ফান্ড রাখতে পারেন তাহলে ৬০ বছরে সে পাবে ৩ কোটি ৫১ লাখ টাকা।
সন্তানের অবসর নিয়ে সে চিন্তা করার আগেই আপনি সেটা নিয়ে চিন্তা করতে পারেন। তাহলেই আপনি তাকে দিতে পারবেন আরও নিশ্চিত জীবন।
যদি একবারে অনেকটা টাকা রাখতে পারেন তাহলে সেখান থেকে আপনাকে আর দ্বিতীয়বার টাকা রাখতে হবে না। একবারই সেখানে আপনাকে বিনিয়োগ করতে হবে।
৩ লাখ টাকা ১০ বছরে ক্যাপিটাল গেন করবে ৬ লাখ ৩১ হাজার ৭৫৪ টাকা। মোট করপাস থাকবে ৯ লাখ ৩১ হাজার ৭৫৪ টাকা।
৩ লাখ টাকা ২০ বছরে ক্যাপিটাল গেন করবে ২৫ লাখ ৯৩ হাজার ৮৮৭ টাকা। মোট করপাস থাকবে ২৮ লাখ ৯৩ হাজার ৮৮ হাজার টাকা।
৩ লাখ টাকা ৩০ বছরে ক্যাপিটাল গেন করবে ৮৬ লাখ ৮৭ হাজার ৯৭৬ টাকা। মোট করপাস থাকবে ৮৯ লাখ ৮৭ হাজার ৯৭৬ টাকা।
৩ লাখ টাকা ৪০ বছরে ক্যাপিটাল গেন করবে ২ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ২৯১ টাকা। মোট করপাস থাকবে ২ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ২৯১ টাকা।
৩ লাখ টাকা ৪২ বছরে ক্যাপিটাল গেন করবে ৩ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৯৪১ টাকা। মোট করপাস থাকবে ৩ কোটি ৫০ লাখ ১৬ হাজার ৯৪১ টাকা।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে জেনে নেবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।