Home Gallery ajker rashifal check astrological prediction of 12 zodiac signs on Saturday 16 november 2024
সপ্তাহান্তে অর্থ-যশ-খ্যাতি, নাকি ধেয়ে আসছে অশান্তি! কেমন যাবে আজকের দিন? জানুন শনিবারের রাশিফল সোমা মজুমদার
১৬ নভেম্বর ২০২৪ ০০ : ০০
মেষ রাশি- অনেক দিনের আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ করতে পারবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। বাড়িতে অতিথির আগমনে সময় ভাল কাটবে।
বৃষ রাশি- কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। সহকর্মীদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়তে পারেন। যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে।
মিথুন রাশি- সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। ভবিষ্যতের কোনও বড় পরিকল্পনা করতে পারেন। শরীরের দিকে খেয়াল রাখতে হবে।
কর্কট রাশি- কোনও কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সকলের প্রশংসা পেতে পারেন। কর্মব্যস্ততায় কাটবে দিন।
সিংহ রাশি- অফিসে পদোন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
কন্যা রাশি- কোনও সম্পত্তি কেনা বা বিক্রি করতে চাইলে আজ শুভ সময়। সমাজে মান-সম্মান বাড়বে। পরিবারের সকলের সঙ্গে কোনও অনুষ্ঠানে যেতে পারেন।
তুলা রাশি- সন্তানের থেকে সুসংবাদ পারেন। কোনও মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন।
বৃশ্চিক রাশি- বিশেষ কোনও কাজে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। অফিসে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে সহকর্মীদের সহযোগিতা পাবেন না।
ধনু রাশি- কর্মক্ষেত্রে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পরিবারের কারওর সঙ্গে তুমুল মনোমালিন্য হতে পারে। মনকে শান্ত রাখার চেষ্টা করুন।
মকর রাশি- আজ ব্যবসায় কোনও বড় চুক্তি করতে পারেন। পরিবারের সকলের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। অযথা দুশ্চিন্তা করে মনকে অশান্ত করবেন না।
কুম্ভ রাশি- আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা হাতে পেতে পারেন। সন্ধেবেলা কোনও সুখবর পাবেন।
মীন রাশি- ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভাল ফল হতে পারে। যাঁরা চাকরির সন্ধানে আছেন তাঁরা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে।