সংবাদসংস্থা মুম্বই: অভিনেত্রী হওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন নওয়াজ-কন্যা শোরা সিদ্দিকী। অভিনয়কেই আপাতত তাঁর ধ্যান জ্ঞান।একথা আর কেউ নয়, জানিয়েছেন স্বয়ং নওয়াজউদ্দিন সিদ্দিকী স্বয়ং। বলা-অভিনেতা আরও জানান কীভাবে একান্ত চেষ্টায় স্কুলের অভিনয় দলে নিজেকে নথিভুক্ত করেছে শোরা। শুধু তাই নয়, এই বয়সেই নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশের ছবি দেখে সে।
অভিনেতা আরও জানান, তিনি কোনওদিন সেভাবে টের পাননি তাঁর মেয়ের অভিনয় প্রীতির কথা। সাম্প্রতিক সময়ে যখন জানতে পারলেন এবং দেখলেন অভিনয় নিয়ে মেয়ের ভালবাসা তখন আর পাঁচজন বাবার মতো তিনিও উৎসাহ দেওয়া শুরু করলেন মেয়েকে। শোরা যে এখন অভিনয়ের বিভিন্ন ওয়ার্কশপে যায়, সেকথাও জানাতে ভুললেন না নওয়াজ।

বাবার নাম যখন নওয়াজউদ্দিন তখন নিশ্চয়ই বাড়িতেই নিয়মিত অভিনয়ের পাঠ পায় শোরা? হাসতে হাসতে নওয়াজের জবাব "একেবারেই না। আমাকে অভিনেতা হিসাবে বিশেষ পাত্তা দেয় না শোরা। ওই যে প্রবাদটা আছে না, ঘর কী মুরগি ডাল বরাবর.... ব্যাপারটা খানিকটা ঐরকম!"
নওয়াজের কথায়, "শোরা তো ওর স্কুলের অভিনয় শিক্ষকের কাছে গিয়ে হাত জোড় করে মিনতি করে বলেছিল, সে অভিনয় শিখতে চায়। তাঁকে একটা সুযোগ দেওয়া হোক"। 
সামান্য থেমে 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর অভিনেতা আরও বলেন, " অভিনেত্রী হওয়ার জোরকদমে প্রস্তুতি নিচ্ছে শোরা। এখন ব্যস্ত আছে মঞ্চাভিনয় নিয়ে।