সংবাদ সংস্থা মুম্বই: চলতি বছর ১৫ আগস্টে বক্স অফিসে লড়াইয়ে নামছে তিন তিনটি হিন্দি ছবি। জন আব্রাহামের ‘বেদা’, অক্ষয় কুমারের ‘খেল খেল মে’ এবং রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’। স্বভাবতই একদিনে বলিপাড়ার তিন প্রথম সারির অভিনেতার ছবির লড়াইয়ের আশু সম্ভাবনার কথা ভেবে সরগরম টিনসেল টাউন। আসল খবর সেটি নয়। শোনা যাচ্ছে, চলতি বছরের দীপাবলীতেও নাকি ফের এরকম ব্যাপার দেখতে চলেছে আসমুদ্রহিমাচল ভারত।
দীপাবলীতে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ এবং অজয় দেবগণের ‘সিংহম এগেইন’-এর একসঙ্গে বক্স অফিসে মুখোমুখি হওয়ার ঘোষণা হয়েছিল আগেই। এবার নাকি সেই লড়াইয়ে নাম লেখাতে চলেছেন আমির খানও! জোর খবর, আমির প্রযোজিত ছবি 'হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস' নাকি মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ৩’ ও ‘সিংহম এগেইন’-এর সঙ্গেই। আমির প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মোনা সিংকে। সূত্রের খবর, ছবিতে নাকি একজন মহিলা গ্যাংস্টারের ভূমিকায় দর্শকের সামনে হাজির হবেন মোনা। ছবিতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে রয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা শারিব হাশমি এবং মিথিলা পালকর। 'হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস' পরিচালনার দায়িত্বে রয়েছেন বীর দাস এবং কবি শাস্ত্রী। উল্লেখ্য, এর আগে আমির খান প্রযোজিত ‘দিল্লি বেলি’ ছবিতে অভিনয় করেছিলেন বীর দাস। অন্যদিকে, আমিরের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ ও ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল মোনাকে। এছাড়াও শোনা গিয়েছিল এই ছবির মাধ্যমেই নাকি বলিউডে কামব্যাক করবেন আমিরের ভাগ্নে তথা বলি-অভিনেতা ইমরান খান। কিন্তু, ইমরান নিজেই জানিয়েছেন সে খবর গুঞ্জন বৈ আর কিছুই নয়।
প্রসঙ্গত, ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’ ছাড়াও চলতি বছরে আমিরের আরও একটি ছবি মুক্তি পাবে বড়পর্দায়। ছবির নাম ‘সিতারে জমিন পর’। এই ছবির প্রযোজক হওয়ার পাশাপাশি এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আমির। তাঁর বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। ‘তারে জমিন পর’-এর পর ফের একবার এই ছবিতে আমিরের পাশে দেখা যাবে অভিনেতা দর্শিল সাফারিকে। উল্লেখ্য, বিখ্যাত স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিওন্স’ এর হিন্দি রিমেক 'সিতারে জমিন পর'। ছবির পরিচালকের দায়িত্ব সামলেছেন ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’ ছবি খ্যাত নির্দেশক আর এস প্রসন্ন।