সংবাদসংস্থা মুম্বই: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল "লাইফ ইন এ মেট্রো" ছবিটি। সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি হওয়া সেই ছবি অনায়াসেই মন জয় করেছিল ছবিপ্রেমীদের। এই ছবির সিক্যুয়েল নিয়ে অনেক দিন ধরেই জল্পনা।
অনুরাগীদের জন্যেই "মেট্রো ইন দিনো" এর কাজে হাত দিয়েছিলেন পরিচালক। কিন্তু বার বার মুক্তি পিছোচ্ছে এই ছবির। অনুরাগ বসুর পরিচালনায় এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, এবং কঙ্কনা সেন শর্মা। এর আগে "লুডো" ছবিতে অনুরাগের সঙ্গে কাজ করেছিলেন আদিত্য। ২৯ মার্চ, মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির।
সমসাময়িক সময়ের উপর ভিত্তি করে সম্পর্কের টক ঝাল মিষ্টি সমীকরণ দিয়েই বোনা হয়েছে এই ছবির গল্প। যেখানে ব্যবহার করা হয়েছে "ইন দিনো" গানটিও। পরিচালক ছবি প্রসঙ্গে মুম্বই সংবাদসংস্থার কাছে বলেন, "মেট্রো... ইন দিনো, মানুষের জন্য একটি গল্প! এই কাজটা করে আমি খুব খুশি। ভূষণ কুমারের মানুষ আমার পাশে স্তম্ভের মত দাঁড়িয়েছিলেন। আমার প্রিয় বন্ধু প্রীতম এই ছবিতে সঙ্গীত আয়োজন করেছেন। ছবির গল্প খুবই প্রাসঙ্গিক।""
"বরফি", "লাইফ ইন এ মেট্রো", "লুডো", এবং "জগ্গা জাসুস"-এর মতো ছবির জন্য পরিচালক অনুরাগ বসু ইতিমধ্যেই পরিচিত। আগামী দিনে তিনি "আশিকি ৩" পরিচালনা করবেন। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন কার্তিক আরিয়ান।