সংবাদ সংস্থা মুম্বই: পরিচালক হিসাবে দেশের গন্ডি পেড়িয়ে আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসা কুড়িয়েছেন অনুরাগ কশ্যপ। তবে অভিনয় করতেও পছন্দ করেন তিনি। মাঝেমধ্যেই পর্দায় অভিনেতারূপে দেখা দেন তিনি। তা অভিনেতা হিসাবে ঠিক কেমন তিনি? সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা গুলশন দেভিয়া।
জানিয়ে রাখা ভাল, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ 'ব্যাড কপস'। সিরিজে গুলশনের সঙ্গে দেখা গিয়েছে অনুরাগকেও।গুলজন জানান, একটা সময় চুটিয়ে মঞ্চে অভিনয় করার সুবাদে অভিনয়ের বিভিন্ন বিভাগের খুঁটিনাটি বিষয়ে ওয়াকিবহাল অনুরাগ। তবে যেহেতু তাঁর মূল ভালবাসা পরিচালনা, তাই অভিনয়কে পেশা হিসাবে ভাবার ব্যাপারে তেমন করে কোনওদিন গুরুত্ব দেননি 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর পরিচালক, বক্তব্য গুলশনের।
অভিনেতা আরও বলেন, "আমার ব্যক্তিগত মত, অভিনেতা হিসাবে কিন্তু যথেষ্ট ভাল অনুরাগ। ও যদি অভিনয়ের বিষয়ে আরও একটু মনোযোগী হয়, তাহলে অভিনেতা অনুরাগের আরও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখতে পাবেন দর্শক। কিন্তু ওই যে...পরিচালনা করাতেই বেশি আনন্দ অনুরাগের। আর দর্শক হিসাবে আমরাও তো চাই দারুণ সব ছবি দেখতে পরিচালক অনুরাগের থেকে"।